,

‘খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম’

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করতে সব খুনিরা একত্রিত হয়েছিল। তার নেতা ছিল ঘষেটি বেগম। আজ বাংলার ষোল কোটি মানুষের নেত্রী , জঙ্গিবাদকে মোকাবিলা করার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সব খুনিরা আজ একত্রিত হয়েছে। আর তাদের নেত্রী হয়েছেন খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম।’ সংসদে বাজেট অধিবেশনে আজ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

shajahan

নৌমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ কীভাবে সৃষ্টি হয়েছিল বাংলার মানুষ সব জানে। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন এই জঙ্গিবাদকে তিনিই মদদ দিয়েছেন, তিনিই সৃষ্টি করেছেন। ১৯৭১ সালে জামাতে ইসলাম রাজাকার আলবদর সৃষ্টি করে বাংলার ৩০ লাখ মানুষকে খুন করেছে। মুসলিম লীগ শান্তি কমিটি গঠন করে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে। নেজামে ইসলাম মুজাহিদী ইসলাম গঠন করে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে। সেইসব খুনিরা, ৭৫ এর খুনিরা এবং ১৯৭২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত ছাত্রকে গুলি করে হত্যায় নেতৃত্বদানকারী শফিউল আলম প্রধানসহ সব খুনিরা আজ একত্রিত হয়েছে। আর তাদের নেত্রী হয়েছেন খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম।’

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিশ্বের কাছে এক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবিলায়ে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ আজ হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে প্রশাসনের কঠোর মনোভাব এবং সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করে চলেছে। তা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য বাংলার শ্রমিক, কর্মচারী, সৈনিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জঙ্গিবাদকে মোকাবিলা করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের আমলে নৌমন্ত্রণালয় যে উন্নয়ন সাধন করেছে, তা শতবর্ষের রেকর্ড ভঙ্গ করেছে। পায়রা বন্দর হবে আরেক বিস্ময়। ২০১৮ সালের মধ্যে জেটি নির্মাণ করে সেখানে কাজ শুরু করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা