বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গালি দেওয়ায় সাদিয়াকে হত্যা করে আজিজুল ও আকাশ

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণির স্কুলছাত্রী সাদিয়া আলতাফ নামের ৬ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছে দুই ঘাতক। তুচ্ছ ঘটনার জের ধরে শিশুটিকে হত্যা করে ঘাতক আজিজুল ও আশিকুল ইসলাম আকাশ।

 

Narayanganj

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে গ্রেফতারকৃত ঘাতকরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই সাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ জুন গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার দায় স্বীকার করে জানিয়েছেন, গালাগাল করার কারণে আজিজুল ও আশিকুল ইসলাম আকাশ শিশুটিকে শ্বাসরোধ হত্যা করে। তারা রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তবে তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেননি।
এর আগে ২২ জুন সন্ধ্যায় বাড়ির পাশে এক পরিত্যাক্ত টিনসেড ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু সাদিয়া পশ্চিম কেওঢালার রিকশা চালক আলতাফ হোসেনের মেয়ে। সে পশ্চিম কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। নিহত স্কুলছাত্রীর মা শাহনাজ বেগম জানান, দুপুর ২টার দিকে পাশের বাড়ি মতিন মেম্বারের বাড়ি থেকে মায়ের কাপড় নিতে যায় সে। কাপড় নিয়ে বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে ইফতারের আগে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ সালামের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে উলঙ্গ অবস্থায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন জানান, পরনের প্যান্ট খোলা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত