,

আনোয়ারায় ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা উপজেলার দক্ষিণ গহিরায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ডের পূর্ব জোন এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বরাবরের মতো এবারও এর পিছনের হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

 

yaba1

ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহিরার বাসিন্দা নুর হোসেনের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুই ব্যাগ ইয়াবা উদ্ধার করা হয়। ঐ ব্যাগ দু’টিতে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, কোস্ট গার্ড কর্তৃক ইয়াবা উদ্ধারের খবর পেয়েছি। এখনও উদ্ধার হওয়া ইয়াবাগুলো আমাদের হস্তগত হয়নি। আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা