,

প্রিয়াংকা-দীপিকার সম্পর্কে ফাটল!

48949বিনোদন ডেস্ক: বলিউডে অভিনেত্রীদের ‘দ্বন্দ্ব’ নতুন কিছু নয়। পার্টিতে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, একসঙ্গে অভিনয় করতে না চাওয়া, ঝগড়া করা এসব বহু আগে থেকেই বলিউডে চলে আসছে। কিন্তু এবার এই অভিনেত্রীদের তালিকায় যোগ হল আরও দুই অভিনেত্রীর নাম৷ আর তারা হলেন ‘বাজিরাও মাস্তানি’র ‘মাস্তানি’ এবং ‘কাশীবাঈ’!

শুনেই অবাক হচ্ছেন? হওয়াই স্বাভাবিক। পরিচালক সঞ্জয় লীলা বানশালির ছবি ‘বাজিরাও-মাস্তানি’-র শুটিংয়ের সময় এই দুই অভিনেত্রীর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। তাদের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন বন্ধুত্বও নজরে পড়েছিল বলিপাড়ার সকলেরই। কিন্তু এবার বোধহয় এই বন্ধুত্বেই ফাটল ধরেছে।

সম্প্রতি স্পেনে একটি অ্যাওয়ার্ড ফাংশনে দীপিকা এবং প্রিয়াংকাকে এক মঞ্চে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শোনা যাচ্ছে, দীপিকা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রিয়াংকার সঙ্গে স্টেজ শেয়ার করবেন না। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

কিন্তু নিন্দুকরা বলছেন অন্য কথা। তাদের দাবি, দুই নায়িকার বন্ধুত্ব ভেঙে গেছে। তাই নাকি তারা একে অপরকে এড়িয়ে যাচ্ছেন!

বলিঅন্দরের খবর, ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিং চলাকালীন একটি গানের শুটিংয়ের সেটে খিটিমিটি লাগে দুই নায়িকার। অবশ্য তুমুল পেশাদারিত্ব দেখিয়ে ছবির প্রমোশনে তার ছাপ পড়তে দেননি দুজনেই। কিন্তু বাস্তবে বন্ধুত্বের সমীকরণটা হেরফের হয়ে গিয়েছিল তখনই। আর তারই প্রভাব পড়ছে বর্তমানে।

বলিপাড়ার তুখোড় এই দুই অভিনেত্রীকে এক ফ্রেমে বা এক মঞ্চে পাওয়া দর্শকদের জন্য নিঃসন্দেহে প্রাপ্তি। কিন্তু সঞ্জয়ের ছবির পর সে দৃশ্যের পুনরাবৃত্তির উপরই প্রশ্ন চিহ্ন এঁকে দিল ওই দিনের ঘটনা। সূত্র- ডিএনএ ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা