,

বছরের সেরা ছবি সালমানের ‘ভাইজান’

33333বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমাকে বিশ্বে ছড়িয়ে দেয়ার অন্যতম প্লাটফর্ম ‘আইফা অ্যাওয়ার্ড’-এর চলতি আসর এবার বসেছিলেন স্পেনের মাদ্রিদ শহরে। যেখানে গত বছরের আলোচিত সিনেমা সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ জিতে নেয় ‘সেরা ছবি’র পুরস্কার।

বিশ্ববাজারে বলিউড আজ যে প্রতাপ দেখাচ্ছে, তার জন্যে আইফা অ্যাওয়ার্ডের ভূমিকা অন্যতম। বিশ্ব বাজারে বলিউড সম্প্রসারণ নীতি ছাড়াও শিল্পী, নির্মাতা আর কলাকূশলীদের সরাসরি সম্পৃক্ততার কারণে আইফা অ্যাওয়ার্ড বলিউডের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠানে পরিনত হয়েছে। গত বছরে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে বলিউডের  জমকালো হাট বসলেও এবার এই উৎসবটি হয়ে গেল স্পেনের মাদ্রিদ শহরে। চার দিনব্যাপী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শনিবার রাতে পর্দা নামে। যেখানে সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করেছে সালমানের বজরঙ্গি ভাইজান, সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ‘বাজিরাও মাস্তানি’র পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এছাড়াও সেরা অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফিসহ বেশকিছু ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এখানে দেখে নিতে পারেন ‘আইফা অ্যাওয়ার্ড-২০১৬’-এর  পূর্ণ তালিকা:

‘আইফা অ্যাওয়ার্ড-২০১৬’-এর পুরস্কারজয়ী ছবির পূর্ণ তালিকা:
সেরা ছবি: বজরঙ্গি ভাইজান, নির্মাতা-কবির খান
সেরা নির্মাতা: সঞ্জয় লীলা বানসালি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা অভিনেতা: রনবী সিং, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন, ছবি-পিকু
সেরা-পার্শ্বচরিত্র(পুরুষ): অনিল কাপুর, ছবি- দিল ধরকানো দো
সেরা-পার্শ্বচরিত্র(নারী): প্রিয়াঙ্কা চোপড়া, ছবি-বাজিরাও মাস্তানি

সেরা নেতিবাচক চরিত্র: দর্শন কুমার, ছবি-এনএইচ১০
সেরা কমেডি অভিনেতা: দীপক দোব্রিয়েল, ছবি-তনু ওয়েডস মনু রিটার্নস
সেরা ডেব্যু অভিনেতা(পুরুষ): ভিকি কুশল, ছবি- মাসান
সেরা ডেব্যু(নারী): ভূমি পেন্ডরকার, ছবি-দম লাগা ক্যা হেইসা
সেরা ডেব্যু(জুটি): সুরজ পাঞ্চোল ও আথিয়া শেঠি, ছবি- হিরো

সেরা গল্প: পিকু, লেখক- জুহি চতুর্বেদি
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা চিত্রনাট্য: বজরঙ্গি ভাইজান, কবির খান-পারভেজ শেখ- বিজয়েন্দ্র প্রসাদ
সেরা সংলাপ: জুহি চতুর্বেদি, ছবি-পিকু
সেরা সম্পাদনা: তালভার, এ শ্রীকার প্রসাদ
সেরা প্রোডাকশন ডিজাইন: বাজিরাও মাস্তানি, স্যালোনি, শ্রীরাম এবং সুজিত সাওয়ান্তি

বিশেষ সম্মাননা(ওমেন অব দ্য ইয়ার): প্রিয়াঙ্কা চোপড়া
সেরা কোরিওগ্রাফি: রোমিও ডি’সুজা-পিঙ্গা, ছবি- বাজিরাও মাস্তানি
সেরা অ্যাকশন: শ্যাম কুশল, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা স্পেশাল ইফেক্ট: প্রসাদ সুত্র, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা কস্টিউম ডিজাইন: আঞ্জু মোদি ও মেক্সিমা বসু, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা মেক-আপ: বিক্রম গাওয়াদ- দত্ত, ছবি-তনু ওয়েডস মনু রিটার্নস

সেরা কণ্ঠশিল্পী(নারী): মোনালি ঠাকুর- মোহ মোহ কি দাগে,ছবি-দম লাগা ক্যা হেইসা
সেরা কণ্ঠশিল্পী(পুরুষ): পাপন, মোহ মোহ কি দাগে, ছবি-দম লাগা ক্যা হেইসা
সেরা লিরিক: মোহ মোহ কি দাগে, বরুন গ্রোভার, ছবি- দম লাগা ক্যা হেইসা
সেরা সাউন্ড ডিজাইন: বিষ্ণুদেব ও নিহার, ছবি- বাজিরাও মাস্তানি
সেরা সং ইঞ্জিনিয়ার: তনয় গাজ্জার-দিওয়ানি মাস্তানি, ছবি-বাজিরাও মাস্তানি
সেরা সাউন্ড মিক্সিং: অজয় কুমার পিবি, ছবি-বাদলাপুর
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বালবারা, ছবি-বাজিরাও মাস্তানি

প্রসঙ্গত, বিশ্বব্যাপী বলিউডের ছবির বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০০০ সালে লন্ডনের মিলিনিয়াম ডোমে প্রথমবারের মতো আয়োজন করা হয় ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড। প্রথমবার আয়ো্জকদের বিশ্বাস ছিলো, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু বলিউডের সিনেমাকে আন্তর্জাতিকভাবে পরিচিতিই এনে দিবে না, শিল্পী কলাকূশলী, নির্মাতা, স্ক্রিপ্ট রাইটার, সিনেমাটোগ্রাফার, প্লে-ব্যাক সিঙ্গার এবং সংগীত পরিচালকদেরও এই বিশেষ অ্যাওয়ার্ডটি প্রদান করে তাদের কাজের নূন্যতম মূল্যায়নের চেষ্টা করা হবে। বলতে গেলে ১৬ বছর আগের সেই সুফল বলিউড পাচ্ছে এখন। গত বছরে মালয়েশিয়ার কুয়ালালামপুর মাতানোর পর সদ্য স্পেনের মাদ্রিদ শহরে সফলভাবে শেষ হওয়া আয়োজনটিই বলে দেয় আইফার প্রভাব মানুষের মধ্যে কতোটা বিস্তার লাভ করেছে!

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা