,

পাঁচ মাস বয়সেই গর্ভধারণ!

22329-bachoirনিউজ ডেস্ক : গাভীর ৫ মাসে গর্ভধারণ নিয়ে জন্ম নেয় নানা মুখরোচক কল্পকাহিনীও। গর্ভধারণের ২৮০ দিন পর প্রসবব্যথা দেখা দেয়। সকল আশংকা উড়িয়ে অনুষ্ঠিত হলো সফল অস্ত্রোপচার।
শনিবার (২৫ জুন) রাত ১টা ১৪ মিনিটে ক্ষুদে মাতার পেট ছিঁড়ে বের করা হয় বকনা বাছুর। ওজন প্রায় ১২ কেজি। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে বইছে আনন্দ উল্লাস। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের কৃষক আব্দুল কাদিরের উঠানে গভীর রাতেও ছিল উপচেপড়া মানুষের ভিড়।

কৃষক আব্দুল কাদির জানান, শনিবার বিকাল থেকে প্রসব ব্যথা দেখা দেয়। যোগাযোগ করার পর রাত ১১টায় বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের তত্ত্বাবধানে ফুলপুর প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. আবু সাদাত মো. সায়েম ও কমিউনিটি-বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ মশিউর রহমান ওই গ্রামে পৌঁছান। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায় রাত ১২টায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন তারা। ক্ষুদ্র বাছুরটির পেট ছিঁড়ে রাত ১টা ১৪ মিনিটে বকনা বাছুর প্রসব করান।

ডা. মোহাম্মদ মশিউর রহমান গণমাধ্যমে জানান, মা ও নবজাতক বাছুর সুস্থ রয়েছে। এ আনন্দে কৃষক আব্দুল কাদির গ্রামবাসীকে রাতেই মিষ্টিমুখ করান। অস্ত্রপচারের সময় উপস্থিত জনতামাত্র ৫ মাস বয়সেই গর্ভধারণ! ঘটনাটি গ্রামের সাধারণ মানুষ বিশ্বাস করতেই চায়নি। তাদের অধিকাংশ মানুষের ধারণা ছিল- পেটে টিউমার হয়েছে। বাছুরটি বয়স তখন ১৩ মাস। ওর পেটে ছিল ৮ মাসের বাছুর।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রানি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা জানান, মাত্র ৫ মাস বয়সে গর্ভধারণের ঘটনাটি বিশ্বে প্রথম। পহেলা মে থেকে গাভীটি বাকৃবি’র প্রতিনিধি দলের তত্ত্বাবধানেই ছিল।

তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশেও এ ঘটনা বিরল। কম বয়সে গর্ভধারণে বিশ্ব রেকর্ড অর্জন করেছে। সাধারণত ২৪ মাস বয়সে গরু গর্ভধারণ করে থাকে। দেশীয় গরুর হরমনজনিত ও স্বাস্থ্যগত কারণে ১৮/১৯ মাসেও গর্ভধারণের রেকর্ড রয়েছে।

ঘটনার সত্যতা যাছাই এবং এক নজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে ছুটে আসছে মানুষের ঢল। গ্রামের ছোট্ট শিশুদের মুখেমুখে ‘বাছুরের পেট থেকে বাছুর জন্ম’ ঘটনাটিও গল্পের মতোই ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কৃষক আব্দুল কাদির জানান, গোয়াল ঘরে একটি ষাঁড়সহ ছোট-বড় ৬টি গরু থাকে। কিভাবে গর্ভধারণ করেছে তা জানা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা