,

যুক্তরাষ্ট্রের মসজিদে ২০ লক্ষাধিক রোজাদারের ইফতার

NRB_News_pic_of_Iftar-1নিউজ ডেস্ক : ২০ লক্ষাধিক রোজাদার ইফতার করছেন যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে। এরফলে প্রতিদিন সন্ধ্যায় মসজিদ সংলগ্ন এলাকাগুলো ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর থাকে। প্রতিটি মসজিদের আশপাশেই নিরাপত্তা ব্যবস্থা তাই জোরদার করা হয়েছে।

মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার), মুসলিম আমেরিকান সোসাইটি, ইলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা সূত্রে খবর, যুক্তরাষ্ট্রে ছোট বড় সব মিলিয়ে ২৬০০ মসজিদ রয়েছে। এর মধ্যে অন্তত দুই হাজার মসজিদেই প্রতিদিন মুসল্লীগণের মধ্যে ইফতার পরিবেশন করা হচ্ছে। এসব মসজিদে তারাবীহর নামাজও অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যের কোন কোন মসজিদে ৫ হাজারের অধিক মুসল্লীর সমাগম ঘটে ইফতারের সময়। অর্থাৎ প্রতিটি মসজিদে গড়ে এক হাজার করে রোজাদারকে ইফতার পরিবেশন করা হলেও কমপক্ষে ২০ লাখ রোজাদার তা পাচ্ছেন। এসব স্থানের ভিনদেশী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত রোজাদারদেরকেও ইফতারের জন্যে কর্মবিরতি দেয়া হচ্ছে।

নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস এবং ম্যানহাটানের দেড় ডজন মসজিদে সবচেয়ে বেশি রোজাদার সমবেত হন ইফতারের জন্যে। ইফতারের প্রাক্কালে সকলে বিশেষ মোনাজাতে মিলিত হয়ে মুসলিম উম্মাহ তথা মানব জাতির সমৃদ্ধি কামনা করছেন। ধর্মপ্রাণ কোন মানুষই নির্বিচার হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়, তাই গুটিকতক ব্যক্তির অপকর্মের দায় অযথা মুসলমানদের ওপর না চাপানোর জন্যেও মার্কিন প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয় এসব ইফতার মাহফিলে।

মসজিদ ছাড়াও বাংলাদেশি-আমেরিকানদের প্রায় প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগেও ইফতার মাহফিল হচ্ছে। অর্থাৎ রমজান মাস ঘিরে গোটা কম্যুনিটি ভিন্ন এক আমেজে আবর্তিত হচ্ছে। বাংলাদেশী রেস্টুরেন্টগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ান ও মধ্য প্রাচ্যের মুসলমানদের মালিকানাধীন রেস্টুরেন্টেও ইফতার তৈরি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা