,

তদন্তের স্বার্থে বাবুল আক্তারের সঙ্গে আলোচনা হয়েছে : সিএমপি কমিশনার

iqbal-baharনিউজ ডেস্ক : মিতু হত্যায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তদন্তের স্বার্থে মামলা নিয়ে আলোচনা হয়েছে। যদি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাকে নজরদারিতে নয়, সরাসরি ব্যবস্থা নেয়া যেতে পারে।

রোববার বিকাল ৩টায় সিএমপির কার্যালয়ে সামনে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার এসব কথা বলেন। তিনি জানান, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যায় ওয়াসিম ও আনোয়ার সরাসরি জড়িত। ওয়াসিমের গুলিতেই মিতুর মৃত্যু হয়েছে।

সিএমপি কমিশনার জানান, কী কারণে হত্যা করা হয়েছে এখনও তার ক্লু জানা যায়নি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ওয়াসিম ও আনোয়ার। তারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এর মধ্যে ওয়াসিম সরাসরি হত্যাকান্ডে অংশ নেয়। আর তার ব্যাকআপ হিসেবে আনোয়ার ছিল। রোববার বেলা ৩টায় নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে মাহমুদা হত্যা নিয়ে ইকবাল বাহার সাংবাদিকদের ব্রিফ করছেন।এর আগে আজ সকালে ওয়াসিম ও আনোয়ারকে আদালতে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা