বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে

Changeস্পোর্টস ডেস্ক : আগামীকাল আইসিসির যে সভা শুরু হতে যাচ্ছে, সেটি হয়ে যেতে পারে ক্রিকেটের ‘ঐতিহাসিক’ সভাগুলোর একটি। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠেয় এই সভায় যে প্রস্তাবগুলো উঠতে যাচ্ছে, তাতে বিশ্ব ক্রিকেটের বর্তমান কাঠামোর খোলনলচে বদলে যেতে পারে। বর্তমানে প্রচলিত দ্বিপক্ষীয় সিরিজভিত্তিক ক্রিকেটের চেহারা আর আগের মতো থাকবে না। ক্রিকেটে চালু হবে দ্বিস্তরের কাঠামো। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ, ওয়ানডে খেলবে ১৩টি দেশ। থাকবে উত্তরণ ও অবনমন ব্যবস্থা।

আইসিসি ক্রিকেট কাঠামো পরিবর্তনের যে প্রস্তাব করেছে, সপ্তাহব্যাপী বার্ষিক সভায় তা অনুমোদন হয়ে গেলে কী কী পরিবর্তন আসবে আন্তর্জাতিক ক্রিকেটে? এক নজরে দেখে নিতে পারেন:

* টেস্ট ক্রিকেটকে দুটি স্তরে ভাগ করা হবে। প্রথম স্তরে থাকবে বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল। দ্বিতীয় স্তরে দল থাকবে পাঁচটি। বর্তমান টেস্ট খেলুড়ে ১০টি দেশের বাইরে দীর্ঘদিন ধরে টেস্ট খেলার অপেক্ষায় থাকা আয়ার‍ল্যান্ডের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে।

* লিগ পদ্ধতিতে দুটি স্তরের দলগুলো নিজ নিজ স্তরের প্রতিপক্ষের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। সেই সিরিজের ফল ও পয়েন্টের মাধ্যমে নির্ধারিত হবে র‍্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান। দুই বছরের চক্রে একটি লিগ শেষ হবে।

* দুটি স্তরেই থাকবে উত্তরণ ও অবনমন। দুই বছর শেষ হওয়ার পর সবগুলো দেশ যখন হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সবার সঙ্গে খেলে ফেলবে; এর ভিত্তিতে শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন। র‍্যাঙ্কিংয়ের সব শেষের দলটির নেমে যাবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের শীর্ষে থাকা দলটি উঠে আসবে প্রথম স্তরে। দুই বছর পরপর এই উত্তরণ ও অবনমন চলবে।

* দ্বিপক্ষীয় ক্রিকেট কিন্তু একেবারেই বাদ যাবে না। এই লিগ চলার মধ্যেই দলগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে বাড়তি সিরিজ ও ম্যাচ খেলতে পারবে। তাই অ্যাশেজের মতো ঐতিহ্যবাহী সিরিজগুলো থাকছেই। এমনকি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া যদি ভিন্ন দুটি স্তরেও থাকে, তবুও তারা নিজ আয়োজনে অ্যাশেজ খেলতে পারবে।

* দুই স্তরের টেস্ট চালু হয়ে গেলে তাই বাংলাদেশের বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার সম্ভাবনা কমে যাবে। তবে একেবারেই শীর্ষ দলগুলোর সঙ্গে টেস্ট যে খেলতে পারবে না, তা কিন্তু নয়। তবে তা নির্ধারিত হবে অন্য দেশের বোর্ডগুলোর সঙ্গে বিসিবির আলোচনার ভিত্তিতে। এ কারণে ক্রিকেট কূটনীতি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামনের দিনগুলোতে।

* ওয়ানডে ক্রিকেটেও থাকবে দ্বিস্তর। তবে সেখানে ১২টির পরিবর্তে দল থাকতে পারে ১৩টি। এই ওয়ানডে লিগের মাধ্যমেই নির্ধারিত হবে বিশ্বকাপে খেলবে কোন দলগুলো। ওয়ানডে লিগটি তাই হয়ে যাবে বিশ্বকাপের বাছাই পর্বও।

* বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলো থাকলেও চ্যাম্পিয়নস ট্রফি বাদ পড়ছে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসরটিই হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির শেষ। চার বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে আইসিসি দুই বছর পরপর এই বিশ্বকাপের আয়োজন করতে চাইছে। চ্যাম্পিয়নস ট্রফির ওপর কোপ পড়ছে এ কারণেই।
তবে আইসিসির এই সভাতেই যেসব চূড়ান্ত হয়ে যাবে, তা নিশ্চিত নয়। এমনকি নিশ্চিত নয়, প্রস্তাবিত সব পরিবর্তনই এমন থাকবে কি না। শেষ পর্যন্ত যেটিই চূড়ান্ত হোক, টেস্ট ও ওয়ানডের এই নতুন পদ্ধতি এখনই চালু হয়ে যাচ্ছে না। প্রস্তাব অনুযায়ী, এটি চালু হবে ২০১৯ সাল থেকে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব