,

সরকারি পলিটেকনিকে ভর্তির ফল প্রকাশ

2-14অনলাইন ডেস্ক : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের ১১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে অনলাইনে দু’জন শিক্ষার্থীর ফল দেখে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.techedu.gov.bd ফল পাওয়া যাবে। এ ছাড়া আবেদনের সময় দেওয়া শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মেধা তালিকায় আজ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ফল প্রকাশ করা হবে ১ জুলাই। ক্লাস শুরু হবে আগামী ১৬ আগস্ট। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ২ থেকে ২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ভিটিটিআই) দুই পালায় (শিফট) মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ভর্তির জন্য আবেদন করেছিল ১ লাখ ৬৫ হাজার ১৭৭ শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে