,

মাদারীপুরে যুবককে পিটিয়ে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাদ্দাম বেপারী (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 

2015_09_30_14_45_44_i3UqwEjFLmCLpqsUse0dPx0grvHMJD_original

শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম বেপারী একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে স্থানীয়রা শালিস-বৈঠকে বসেন। এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর চাচা খলিল বেপারী ও তার ছেলে টিপু সাদ্দামকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা