,

কমলাপুরে আজ টিকিট বিক্রি বন্ধ থাকবে

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার ২৫ জুন ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন ৪ জুলাইয়ের টিকেট বিক্রি হওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে আজকের টিকিট পাওয়া যাবে আগামীকাল রবিবার। গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন একথা জানান।

 

full_1912467217_1466824964

তিনি বলেন, “২৫ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। ফলে টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।” অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে ২৭ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে।

রেল কর্মকর্তারা জানান, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তাই এক দিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা