,

বদহজমের সমস্যা খাদ্যাভাসের জন্যও হতে পারে

22281-boroস্বাস্থ্য ডেস্ক : কিছু নির্দিষ্ট রোগ যেমন- ডায়াবেটিস ও স্থুলতা এবং ঔষধের কারণে বদহজমের সমস্যা সৃষ্টি হয় যা প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনের মাধ্যমে বদহজম প্রতিরোধ করা যায়। তাই বদহজম প্রতিরোধের জন্য আপনার খাদ্যাভ্যাসের যে পরিবর্তনগুলা আনা প্রয়োজন সে সম্পর্কে জেনে নিই চলুন।

১। রাতের খাবার দেরিতে খাওয়াঃ-
সাধারণত কাজ বা পার্টি থাকলে রাতের খাবার খেতে দেরি হয়। এটি মাঝে মাঝে হতে পারে কিন্তু খুব ঘন ঘন রাতের খাবার দেরিতে খাওয়া বদহজমকেই আমন্ত্রণ জানানোর সমান। বদহজমের সমস্যাটি এড়িয়ে যেতে চাইলে রাতের খাবার দেরিতে না খেয়ে রাত ৯ টার মধ্যে খেয়ে নেয়ার চেষ্টা করুন এবং রাতে খুব বেশি খাওয়া থেকে বিরত থাকুন।

২। খাওয়ার সময় পানি পান করাঃ-
আপনার যদি খাওয়ার সময় পানি পান করার অভ্যাস থেকে থাকে তাহলে আজই তা বাদ দিন। কারণ পানি পাচক রসকে পাতলা করে দেয়। ফলে খাবার আস্তে আস্তে হজম হয় এবং পরিণামে বদহজম ও হতে পারে।

৩। অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার খাওয়াঃ-
এটা বলার অপেক্ষা রাখেনা যে, অতিরিক্ত তেল-চর্বি যুক্ত খাবার ও মসলাযুক্ত খাবার বদহজম সৃষ্টি করে। এটি শুধু পাকস্থলীর প্রাচীরের যন্ত্রণাই সৃষ্টি করেনা বরং পাকস্থলীর অন্যান্য জটিলতা যেমন- এসিডিটি এবং পেট ব্যথাও সৃষ্টি করতে পারে।

৪। খাবারের দীর্ঘ বিরতিঃ-
বেশিরভাগ মানুষ বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা সকালে ভারী নাশতা করার পর দুপুরের খাবার বা স্ন্যাক্স খাওয়া বাদ দিয়ে রাতে পেট ভরে খান। এই ধারণাটি ঠিক নয়। কারণ এক বেলার খাবার থেকে অন্য বেলার খাবার গ্রহণের দীর্ঘ বিরতির ফলে এসিডিটি ও বদহজমের সমস্যা সৃষ্টি হয়।

৫। বেশি খাওয়াঃ-
স্ট্রেসের মধ্যে থাকলে ও টিভি দেখতে দেখতে খেলে অনেক বেশি খাওয়া হয় যার কারণে বদহজম হতে পারে। অতিরিক্ত খাদ্য পাকস্থলিতে চাপ সৃষ্টি করে ও হজমে বাধা সৃষ্টি করে। আর এই খাবারগুলো যদি হয় প্যাকেটজাত ও জাংক ফুড তাহলেতো কথাই নেই

৬। ক্যাফেইনঃ-
চা, কফি, চকলেট, এনার্জি ড্রিংক এবং অন্যান্য ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় বদহজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ক্যাফেইন যেহেতু এসিডিটি বৃদ্ধি করতে পারে তাই ক্যাফেইন বদহজমের সমস্যাও সৃষ্টি করতে পারে। আপনার ক্যাফেইন গ্রহণের মাত্রা সীমিত করুন। দিনে ১/২ কাপের বেশি না পান করার চেষ্টা করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা