,

সিপিএলের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব

22288-shakb-al-hasanস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সিপিএলের প্রথম আসরের পর আর খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ শনিবার রাত ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি জানান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছি। নিজের পরিবারকে এরই মধ্যে মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেরায় জ্যামাইকা। দলটিতে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিজ গেইলের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটারদের।

আগামী ২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠলেও সাকিবদের দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ ২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।

একনজরে সাকিবের দলের খেলার সূচি:
০২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- রাত ১০টা
০৫ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫টা
০৮ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫টা
১২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
১৬ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬টা
১৭ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- ভোর ৪টা
১৯ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬টা
২১ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৩০ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০টা
১ আগস্ট, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২টা

(ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা