,

ইফতার মিস করলেন মাহি

Mahiবিনোদন প্রতিবেদক : বাসা থেকে এফডিসির উদ্দেশে ঠিক সময়ে রওনা দিয়েছিলেন মাহি। ইচ্ছে ছিল, শিল্পী সমিতির ইফতারে ঠিক সময়ে পৌঁছে যাবেন। কিন্তু রাস্তায় যানজটের কারণে এফডিসির গেটে যখন এসে পৌঁছুলেন, তখনই আজান দিয়ে দিল।

আজানের সময় এফডিসির প্রধান ফটক বন্ধ ছিল। বাধ্য হয়ে গাড়িতে বসে কাটাতে হয় কিছুটা সময়। এরপর গেট খুললে ভেতরে ঢোকেন মাহি। ততক্ষণে সবার ফেরার সময় হয়ে গেছে।

প্রযোজক-পরিবেশক সমিতি কার্যালয় থেকে বের হওয়ার পথেই দেখা হয় মাহির সঙ্গে। ইফতার মিস করে বাসার পথে রওনা দিচ্ছিলেন তিনি।

কথা প্রসঙ্গে মাহি বললেন, ‘ইচ্ছে ছিল সবার সঙ্গে ইফতার করব। দেখা হবে, কথা হবে। কিন্তু শেষ পর্যন্ত হলো না। বাসায় ফিরে যাচ্ছি।’

মাহির চেহারাটা খুব মলিন দেখাচ্ছিল। মাহি বললেন, ‘কয়েক দিন ধরে আবার টানা শুটিং করছি, তা-ই এমনটা দেখাচ্ছে। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা