,

বরিশাল-চট্টগ্রাম রুটেও লঞ্চ চালু হবে: শাজাহান খান

 

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, শিগগিরই বরিশাল-চট্টগ্রাম রুটে লঞ্চ চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য দুটি লঞ্চ নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। এক সময়ে নৌ মন্ত্রণালয় ছিল নাম গন্ধহীন একটা মন্ত্রণালয়। কিন্তু এখন এই মন্ত্রণালয় সুনাম কুড়াচ্ছে। এই সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে।

22552

নৌ মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন নদী পথে ২০০৪ সালে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দুর্ঘটনা কমেছে। আওয়ামী লীগ সরকার লঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। শনিবার ঢাকার সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি তালুকদার মো. ইউনুছ ও জেবুন্নেছা আফরোজসহ অন্যান্যরা।

এসময় মন্ত্রী আরও বলেন, গত সাত বছরে ২৫/৩০টি বড় মাপের লঞ্চ হয়েছে। সরকারিভাবে দুটি করেছি। আরও পরিকল্পনা করা হচ্ছে। সরকারের গত মেয়াদে ১৭টি এবং এই মেয়াদে ১০টি ফেরি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ফাহিমকে হত্যা করা হয়েছে বলে খালেদা জিয়া অভিযোগ করছেন। অথচ মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর জন্য দুঃখ প্রকাশ না করে ফাহিমকে হত্যার জন্য মায়া কান্না করছেন। এতে প্রমাণ হয় জঙ্গিদেরকে মদদ দিচ্ছেন খালেদা। এই জঙ্গিরা আপনারই লোক।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ লিফটযুক্ত সুন্দরবন-১০ লঞ্চটি আগামীকাল রোববার থেকে বরিশাল-ঢাকা নৌ রুটে চলাচল শুরু করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা