,

ত্রিপুরায় প্রবেশের সময় ২৫০ বাংলাদেশিকে আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক : ত্রিপুরায় প্রবেশ করার সময় ২৫০ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী -বিএসএফ।শনিবার পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী আইএএনস নিউজ কে জানান, নারী-শিশুসহ ২৫০ জন বাংলাদেশি ভারতের ত্রিপুরাতে শনিবার প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু বিএসএফ তাদের প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।

250-bangladeshi_133011

তিনি বলেন, শুক্রবার পূর্ব বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বনপ্রহরীরা তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদের উচ্ছেদ করায় তারা ভারত সীমান্তে আশ্রয় গ্রহণ করতে চেয়েছিল। তারা সবাই সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের।

তিনি জানান, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে বেড়া নিমার্ণ এবং বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থান আছেন। বাংলাদেশীরা ত্রিপুরার চম্পানগর গ্রামে প্রবেশ করতে পারে নি। আগরতলা সীমান্তের ১০০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ আছে।

বিএসএফ সূত্র জানায়, তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করেছে এবং দুই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠকে আটককৃত নাগরিকদের ফেরত নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার শুক্রবার ত্রিপুরায় তিন দিনের সফরে আসেন। এ সময় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইশপাল সিং, উর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সীমান্ত জেলার কালেক্টর এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভারত-বাংলাদেশ সীমান্ত সর্ম্পকীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত সংযোগ ৮৫৬ কিলোমিটার। এর বেশিরভাগই পর্বত এবং নদী। এর মধ্যে ৯০ কি.মি ছাড়া ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের অধিকাংশ অঞ্চল সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, অনুপ্রবেশ বন্ধ, এবং আন্ত-সীমান্ত অপরাধ বন্ধের জন্য বেড়া নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা