,

মেসির ভুল স্বীকার

0,,17708989_303,00স্পোর্টস ডেস্ক : কোপার সেমিফাইনাল জেতার পর হিউস্টন থেকে নিউজার্সিতে উড়ে গেছে আর্জেন্টিনা। কিন্তু নিউজার্সিগামী বিমানে উঠতে তিন ঘণ্টা দেরি হওয়ায় মেজাজ বিগড়ে যায় লিওনেল মেসির। ইনস্টাগ্রামে তোপ দেগেছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ‍)। কিন্তু শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালের আগে তিনি বুঝতে পারলেন, মেজাজ হারিয়ে মোটেও ঠিক কাজ করেননি।

নিন্দুকেরা বলছে অবার অন্য কথা, পাছে কোপার ফাইনালে হেরে গিয়ে দেশবাসীর তোপের মুখে পড়েন, তাই বিমান-বিভ্রাটের ঘটনাটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকা অবশ্য নিজের কাছে পরিষ্কার, ‘আমি ওই মুহূর্তে ভুল একটা কাজ করেছি। ফাইনালের আগে আমাদের উচিত ফাইনাল নিয়েই ভাবা।’

সেদিন বিমান নিয়ে আসলে কী হয়েছিল, সেটা কোপা আমেরিকার পর বলবেন বলে জানিয়েছেন মেসি। তবে জাতীয় দলের ক্ষেত্রে অনেক কিছুরই পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি, ‘অনেক কিছুই ঘটে আসছে, যেগুলো নিয়ে আমরা কখনোই কোনো কথা বলি না। তবে আমাদের উচিত এসব পরিবর্তন করা। আমাদের ব্যবস্থাপনা হওয়া উচিত বিশ্বের সেরা অথবা কমপক্ষে অন্য জাতীয় দলগুলোর মতোই।’

আগামী পরশু ২৩ বছরের শিরোপা-খরা কাটাতে কোপার ফাইনালে চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। সূত্র: ইএসপিএন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা