,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুব সড়ক দুর্ঘটনায় আহত

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী ও গাড়ী চালকও আহত হয়েছেন। লে. জে. (অব.) মাহবুবুর রহমান বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান চৌধুরী।

 

mahbub20150609210933_132978

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে। এ সময় তিনি ঢাকার উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে সৈয়দপুর বিমান বন্দরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নসিমনকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকরা মাইক্রোবাস চালক দুঘর্টনায় পতিত হয়। এতে বিএনপি নেতা মাহবুবুর রহমান, স্ত্রী ও গাড়ী চালক আহত হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা