,

নিউমার্কেটে জমে উঠেছে ঈদ বাজার

Eid_marketনিউজ ডেস্ক : ঈদের মাত্র ১১ দিন বাঁকি এরই মধ্যে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে রাজধানীর নিউমার্কেটে। হাতের কাছেই অনেক মার্কেট বা শপিংমল গড়ে উঠলেও এতটুকু আবেদন কমেনি নিউমার্কেটের।

এ মার্কেটে এক জায়গাতেই প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। কেনাকাটার জন্য এটাই তালিকার শীর্ষে আছে বলে জানালেন মিরপুর থেকে আশা গৃহিণী ফাহিমা। তিনি বলেন, ‘এটাই কেনাকাটার একমাত্র জায়গা, যেখানে দামদর করা যায়। শপিংমলগুতে সব একদরের দোকান, সেখানে কেনাকাটার পূর্ণ স্বাদ পাওয়া যায় না।’ তাঁর মতো অনেকেই একই কারণে নিউমার্কেটে আসেন কেনাকাটার জন্য।

সরজমিনে ঘুরে দেখা যায়, যেসব ক্রেতা আগে থেকে নিউমার্কেটে কেনা কাটায় অভ্যস্ত তাদের কাছ থেকে বিক্রেতারা বেশী মূল্য নিতে পারছেন না। তবে নিউমার্কেটে যারা নতুন ক্রেতা তাদের কাছ থেকে মূল্যের তিনগুন দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ পণ্যের প্রকৃত মূল্যর চেয়ে পাঁচ থেকে ছয় গুণ দাম চাওয়া হচ্ছে। ফলে অনেক ক্রেতায় লজ্জায় পরে বেশী দাম হাকি প্রয়োজনীয় জিনিষ কিনছেন।

তবে আরেকটি কারণে জমজমাট হয়ে উঠেছে নিউমার্কেট। এর উল্টো দিকেই রয়েছে গাউছিয়া, চাঁদনী চক এবং ধানমণ্ডি হকার্স মার্কেট। তাই একই জায়গায় ক্রেতারা পেয়ে যাবেন অনেক কিছু, যা অন্য কোথাও সম্ভব নয়।

কী নেই নিউমার্কেটে? শাড়ি, কাপড়, ওষুধ, টয়লেট্রিজ সামগ্রী ও গৃহস্থালি ব্যবহারের টুকিটাকি দ্রব্যাদি, প্রসাধনসামগ্রী, স্যুভেনির ও শোপিস সামগ্রী, তৈজসপত্র, হালকা বৈদ্যুতিক দ্রব্য ও আসবাব।

মার্কেটটির উত্তর দিকে মুদির দোকান এবং মাছ, মাংস, ফলমূল ও সবজির বাজার রয়েছে। তাই ‘নিউমার্কেট’ বলতে ভেতরে ও বাইরে বৈচিত্র্যপূর্ণ দোকানের এক বিপুল সমাহারকে বোঝায়।

মূল মার্কেটে তিনটি প্রবেশদ্বার রয়েছে। ভেতরে আছে বইপত্র ও লেখালেখির সামগ্রী, ঘড়ি, চশমা, চামড়ার সামগ্রী ও ভ্রমণের উপকরণাদি, মুদি দ্রব্যাদি, অলংকার ও বৈদ্যুতিক দ্রব্যাদি, দর্জি, ফাস্টফুড এবং ছবি তোলা ও প্রসেসিংয়ের দোকান। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকেই যেন ছুঁয়ে যায় উৎসবের রং। এসব বিষয় চিন্তা করলে নিউমার্কেটই থাকে সবার প্রথম পছন্দ।

কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় এখানে। তাই ছেলেদের প্রথম পছন্দ এই মার্কেটটিই। তিন তলাটিও একইভাবে সাজানো হয়েছে। নিউমার্কেটের দুই পাশেই রয়েছে হকার্স মার্কেট। এ ছাড়া জুতা-স্যান্ডেল তো রয়েছেই। তাই অন্যদের থেকে তুলনামূলক কম দামে মানসম্মত পণ্য পেতে ঈদের ভিড়টা যেন নিউমার্কেট ঘিরে একটু বেশিই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে