,

যে ৮টি খাবার শিশুর জন্য ক্ষতিকর

22267-baby-foodamarস্বাস্থ্য ডেস্ক : শিশুর খাবারের ক্ষেত্রে সব সময়ই সচেতন থাকতে হয় মায়েদের। কোন খাবার শিশুদের দেওয়া উচিত, আর কোনটা দেওয়া উচিত না সে সম্পর্কে জানতে হবে। নয়তো শিশুর শারীরিক উন্নতির বদলে ক্ষতিই হবে। অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না কিন্তু অজ্ঞতার কারণে সে খাবারগুলোই আমরা খাওয়াতে পছন্দ করি। যেমন—

১. মধু
বাচ্চার ১ বছর হওয়ার আগে মধু দেওয়া উচিত না। অনেক মা-দাদিরা বাচ্চার জন্মের পরই মুখে মধু দিয়ে দেন। ৬ মাস পর্যন্ত মধু তো দূরের কথা কোন খাবার শিশুর মুখে দেওয়া যাবে না। কিন্তু মধু ১ বছর পর্যন্ত দেওয়া যাবে না। কারণ ১ বছর পর্যন্ত শিশুর বটুলিজম হউয়ার আশঙ্কা থেকে যায়। মধু এই ব্যাক্টেরিয়া বহন করে। ১ বছর পর হজম শক্তি বাড়ে এবং সে অনেক খাবার সহন করতে পারে।

২. লবণ
ছোট বাচ্চাদের কিডনি লবণ ও সোডিয়াম সহ্য করতে পারে না। তাই শিশুর খাবারে বাইরের লবণ না মেশানোই ভালো। লক্ষ্য রাখতে হবে, এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়া যাবে না। ১ বছর পরে তার খাবারে অল্প অল্প লবণ মেশাতে পারেন।

৩. চিনি
শিশু খাদ্যে চিনি মেশানোর দরকার নেই। শিশুকে মিষ্টি স্বাদ অনুভবের জন্য মিষ্টি জাতীয় ফল খেতে দিন। কারণ অতিরিক্ত চিনি দাঁতে ক্ষয়ের পরিমাণ বাড়ায়।

৪. টক ফল
১ বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেওয়া উচিত না। কারণ টক জাতীয় ফলে বিভিন্ন রকম এসিড থাকে যা বাচ্চারা হজম করতে পারে না। তাই বাচ্চাদের মিষ্টি ফল দেওয়া উচিত। যেমন— কলা, মিষ্টি আম, আলুবোখারা ইত্যাদি। টক ফল যেমন— কমলা, আঙ্গুর ১ বছরের মধ্যে দেওয়া উচিত নয়।

৫. গরুর দুধ
১ বছর বয়স পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না। কারণ গরুর দুধে যে আমিষের অনুপাত রয়েছে তা মায়ের দুধ থেকে ভিন্ন এবং তা বাচ্চার হজম হয় না। শুধু তাই না, গরুর দুধে যে মিনারেলস আছে তা থেকে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে। পেট খারাপ হতে পারে।

৬. পিনাট বাটার
পিনাট বাটার যে বাদাম থেকে বানানো হয় তা থেকে অনেক বাচ্চার মারাত্মক অ্যালার্জি হতে পারে। বিভিন্ন রকম বাদাম ও বীজ জাতীয় খাবারগুলোও এ সময় না খাওয়ানো উচিত।

৭. চকোলেটস
বাচ্চারা খেতে খুব পছন্দ করলেও এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে। এতে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে। শিশুর দাঁতের সমস্যার জন্যও দায়ী চকলেট।

৮. গম
যদি বাচ্চার পরিবারে কারো গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সেই শিশুকে গমের তৈরি কোন খাবার দেওয়া যাবে না। কারণ গমের গ্লুটেন থেকে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে