,

শুভশ্রীর বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

450700268বিনোদন ডেস্ক : শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান আদালতে এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌগত চক্রবর্তী অভিযোগপত্রটি এফআইআর হিসাবে গণ্য করে বর্ধমান মহিলা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন দেবপ্রসাদ। তার দাবি, তাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ আনা হয়েছে। যদিও সকলের সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, অভিযোগকারী বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলের এক শিক্ষিকা। শুভশ্রীর বাবা দেবপ্রসাদও ওই স্কুলের করণিক পদে চাকরি করেন। শিক্ষাকর অভিযোগ, গত সোমবার স্কুলের সমস্যা নিয়ে আলোচনা চলছিল প্রধান শিক্ষিকার কক্ষে। সেই সময়ে প্রধান শিক্ষিকার ঘরে দেবপ্রসাস তাকে গালিগালাজ করে। এখানেই শেষ নয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় বলেও অভিযোগ শিক্ষিকার। এরপরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা