,

ছবির প্রচারণায় এবার ঢাকায় আসছেন জিৎ

Jeetবিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরে যৌথপ্রযোজনার দুটি ছবির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও জিৎ। ইতিমধ্যেই ‘শিকারি’ ছবির প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা এসেছিলেন শ্রাবন্তী। সেই ধারাবাহিকতায় এবার আসছেন জিৎ।

বাংলাদেশ ও কলকাতার যৌথপ্রযোজনায় নির্মিত ‘বাদশা’ ছবিটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই ছবির প্রচার প্রচারণার কাজ শুরু হয়েছে। তবে নায়ক ছাড়া প্রচারণা জমে উঠছে না। তাই আগামী ৩০ জুন ঢাকায় আসছেন কলকাতার নায়ক জিৎ। নায়িকা নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে টানা দুই তিনি প্রচারণা চালাবেন বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ যৌথভাবে নির্মাণ করেছে ‘শিকারি’ ও ‘বাদশা’। ছবি দুটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। এ লক্ষেসম্প্রতি ‘শিকারী’র টানে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। তখন তার প্রচারণায় সঙ্গী হয়েছিলেন ছবির নায়ক শাকিব খান। এবার আসছেন জিৎ, তার সঙ্গী হবেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবি দুটি যৌথভাবে প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা