,

সুলতানের প্রচারণায় ব্যস্ত সালমান-আনুশকা

Salmaবিনোদন প্রতিবেদক : বলিউডসহ ভারতে এখন শুধু ‘সালমান’ ‘সালমান’ রব। কারণ সদ্য তার করা এক মন্তব্যে ঝড় বইছে গোটা ভারতে। নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করে দেশজুড়ে তুমুল আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। চারদিকে তাকে নিয়ে সমালোচনার অন্ত নেই। কিন্তু এতসব কিছু সামলিয়েও ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘সুলতান’-এর প্রমোশন চালিয়ে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি বেশকিছু টেলিভিশনের জনপ্রিয় শোগুলোতে হাজির হয়েছিলেন ‘সুলতান’-এর প্রমোশনে।

সুপারস্টার সালমান অভিনীত ছবি ‘সুলতান’ মুক্তি পাচ্ছে ঈদের দিনে। এরইমধ্যে ঈদের ছবিকে সামনে রেখে যে পরিমাণে প্রচার প্রচারণায় অংশ নেয়ার কথা তা হচ্ছে না। কারণ ‘সুলতান’-এর প্রচারণায় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে সালমান ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পরিশ্রমের কথা তুলেন। আর এক পর্যায়ে পরিশ্রমের মাত্রা বোঝাতে নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হন তিনি। এরপর আর ‘সুলতান’-এর প্রমোশনে অংশ নিতে দেখা যায়নি তাকে। তবে বেশকিছু টিভি শোতে ‘সুলতান’-এর প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

বর্তমানে সালমান খান আছেন সুদূর স্পেনের মাদ্রিদ শহরে। সেখানে ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। দুই দিনব্যাপী ওই অনুষ্ঠান শেষে দেশে ফিরে আবার ঈদের ছবি ‘সুলতান’-এর প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছেন তার।

তবে এরইমধ্যে জনপ্রিয় টিভি শো ‘সা রে গা মা পা’তে ‘সুলতান’-এর নায়িকা আনুশকাসহ হাজির হয়েছিলেন তিনি। সেখানে তার সঙ্গী ছিলেন মিকা সিং, প্রীতম, সাজিদ আলী এবং ওয়াজিদ আলী। এছাড়া কালারস টেলিভিশনের জনপ্রিয় শো ‘উদান’-এ সুলতানের প্রচারণায় অংশ নিয়েছেন সালমান খান। চলতি মাসেই অনুষ্ঠানগুলো প্রচার হবে।

প্রচারণা কম হলেও অন্যদিকে ঈদে সালমানের ছবি মুক্তির এই বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছেন অনেকে। কারণ এর আগে সালমান খানের বডিগার্ড, এক থা টাইগার, দাবাঙ্গ, ওয়ান্টেড, কিক এবং বজরঙ্গি ভাইজান সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছিল। ছবিগুলো বক্স অফিসে দুর্দান্ত হিটও করেছিল। পরিসংখ্যান মতেই অনেকে বলছেন এবার ঈদেও যথারীতি দাপট দেখাবেন সালমান।

প্রসঙ্গত, পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা। সেই ঐতিহাসিক চরিত্রেই আছেন সালমান খান। এরইমধ্যে ট্রেলারেও সালমানকে আদ্যোপান্ত কুস্তিগীর হিসেবেই লক্ষ্য করা গেছে। আর তার সাথে আছে আরেক নারী কুস্তিগীর আনুশকা শর্মা। কুস্তিকে কেন্দ্র করে প্রেম, বিরহ আর জীবনের আভাস মেলে প্রতীক্ষিত ‘সুলতান’ ছবিটিতে! এমন টানটান উত্তেজনায় ঠাসা সুলতান ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে