,

জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

Hilariআন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জরিপে ১৩ দশমিক ৩ শতাংশ এগিয়ে রয়েছেন। শুক্রবার রয়টার্স ও আইপিএসওএস প্রকাশিত যৌথ জরিপের ফলে এ তথ্য জানা যায়। রয়টার্সের এই জরিপ অনলাইনে চালানো হয়। এতে ৫০টি অঙ্গরাজ্যের ১ হাজার ২০১ জন মতামত দেন।

জুন মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা জরিপে ৪৬ দশমিক ৬ শতাংশ ভোটার হিলারিকে আর ৩৩ দশমিক ৩ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানান। ২০ দশমিক ১ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই সমর্থন করেন না বলে মত দিয়েছেন।

১২ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থন হঠাৎ বেড়ে যায়। এতে হিলারির জনপ্রিয়তা প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছিল। ট্রাম্পের এই সমর্থন বেড়ে যাওয়ার বিষয়টি সাময়িক বলে ধরা হচ্ছে। ক্লিনটনের প্রচারের সঙ্গে পেরে উঠতে হাঁসফাঁস করতে থাকা ট্রাম্প চলতি সপ্তাহে তাই আবার আগের স্থান থেকে পিছিয়েছেন।

অরল্যান্ডো হামলার আগেও হিলারি ট্রাম্পের চেয়ে প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ এগিয়ে ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা