,

মির্জার দাপটে কাঁপবে বলিউড (ভিডিও)

 

বিনোদন ডেস্ক :সর্বশেষ ২০১৩ সালে নির্মাণ করেছিলেন বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’। এরপর আর কোনো সিনেমা না করলেও ফের পর্দায় আসছেন তিনি। আর এবার ক্রীড়া কিংবা আত্মজীবনী ছবি নিয়ে নয়, বরং একেবারে তুমুল প্রেম নিয়ে হাজির প্রখ্যাত এই নির্মাতা। ২৩ জুন আসন্ন সিনেমা ‘মির্জা’র ট্রেলার রিলিজ দিয়ে বলিউড কাঁপানোর আগাম বার্তাই যেন দিলেন ওমপ্রকাশ!

 

2016_06_24_13_03_42_JZDihD8ekJYVLNucI5LS3oD5CMoxVx_original

 

নতুন ছবি ‘মির্জা’র পটভূমি ও মুক্তির ঘোষণা আগেই দিয়েছিলেন ওম প্রকাশ। গত দুই বছর ধরে এই ছবির চিত্রানাট্য নিয়ে কাজ করেছেন বিস্তর। এরইমধ্যে ৮ জুন ইউটিউবে রিলিজ দিয়েছিলেন ছবিটির টিজার, আর এবার ইউটিউবে রিলিজ দিলেন ছবিটির চূড়ান্ত ট্রেলার।

মাত্র সাড়ে তিন মিনিটের ট্রেলারে খাসা প্রেম, অ্যাকশন আর নাচে গানে ঠাসা একটা সিনেমার পূর্ভাবাস দেন নির্মাতা ওমপ্রকাশ মেহরা। এর আগে রঙ দে বাসন্তি, দিল্লি ৬, ভাগ মিলখা ভাগ এর মতো অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন ওম প্রকাশ। কিন্তু প্রেমের কাহিনী নিয়ে প্রথমবার বলিউড মাতাতে আসছেন তিনি। এর আগে ড্রামাটিক ও ঐতিহাসিক কাহিনীকে পুঁজি করে সিনেমা বানালেও এই প্রথম তিনি প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন।

 

 

রাকেশ মেহরার ছবি, অথচ চমক থাকবে না তা কি হয়! ‘ভাগ মিলখা ভাগ’-এর পর সোজা চলে গেলেন প্রেমের ছবিতে, এটা কোনো চমক নয়,বরং নাম ঘোষণার পর থেকেই আলোচনা সৃষ্টি করা ‘মির্জা’ নামের ছবিতে সবচেয়ে বড় চমক অন্য জায়গায়! চমকটা তাহলে কি? বিগ বাজেটের ছবিতেও কোনো পরিচিত তারকা নেননি, বরং অখ্যাত দুই তরুণ-তরুণীকে কাস্ট করেছেন তিনি। ‘হর্ষবর্ধন কাপুর’ এবং ‘সাইমা খের’ নামের অপরিচিত দুই তরুণ-তরুণিকে নিয়ে নির্মাণ হল ছবি ‘মির্জা’। তারচেয়ে বড় চমক হল, ছবিতে হর্ষবর্ধন কাপুরই মূলত অনিল কাপুরের ছেলে ও সোনম কাপুরের ভাই!

ভারতের লোক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি মির্জা ও সাহিবান নামের দুই প্রেমিক-প্রেমিকার গল্প। যেখানে তারা একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এক সময় মির্জার সঙ্গে প্রতারণা করেন সাহিবান। এবং আত্মহত্যা করেন। এমন বিয়োগান্তক প্রেমের কাহিনীই ফুটে উঠবে ‘মির্জা’র চিত্রনাট্যে। আর এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে অক্টোরের ৭ তারিখে।

উল্লেখ্য, ভারতে ভিন্নধর্মী ছবি নির্মাণেই নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচিতি। ‘বাগ মিলখা বাগ’ ছাড়াও তিনি দিল্লী ৬, আস্ক, রঙ দে বাসন্তির মতো অসাধারণ ছবি নির্মাণ করেছেন। তার আসন্ন সিনেমা ‘মির্জা’-এর বেশিরভাগ শুটিং হয়েছে রাজস্থান ও লাদাখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা