,

বিশ্ব রেকর্ড গড়ে লঙ্কানদের হারালো ইংলিশরা

223339_1দ্বিতীয় ওয়ানডেতে ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের জয় ১০ উইকেটের। ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে এটাই সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়।
৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। আগামী রবিবার ব্রিস্টলে হবে তৃতীয় ওয়ানডে।
২০১১ বিশ্বকাপে কলম্বোয় ইংল্যান্ডের ২৩০ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। গত বছর পর্যন্ত এটাই ছিল রেকর্ড।
গত আগস্টে জিম্বাবুয়ের ২৩৬ রানের লক্ষ্যে ১০ উইকেট হাতে নিয়ে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এবার নিউজিল্যান্ডের রেকর্ড নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দলকে রেকর্ড জয় এনে দিতে শতক করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান হেলস ও রয়।
শুক্রবার এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে কোনো উইকেট না হারানো ইংল্যান্ড ৩৪ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০০৫ সালে কেনসিংটন ওভালে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ বলে ছক্কায় টাই করেছিল ইংল্যান্ড। এই ম্যাচে তেমন রোমাঞ্চের কোনো সুযোগ রাখেননি হেলস-রয়। তাদের রেকর্ড জুটিতে ৯৫ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড।
অবিচ্ছন্ন ২৫৬ রানের জুটিতে হেলসের অবদান ১৩৩ রান। ক্যারিয়ারের তৃতীয় শতক পাওয়া এই ডানহাতি ব্যাটসম্যানের ১১০ বলের ইনিংসটি ১০টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ।
কম যাননি বাঁহাতি ব্যাটসম্যান রয়ও। ৯৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এটি তার দ্বিতীয় ওয়ানডে শতক। চমৎকার ফিল্ডিং আর দারুণ ব্যাটিং মিলিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা