,

আমার রেস্তোরাঁয় কি হচ্ছে আমি জানি না: সাকিব

sakibস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে অনেক টাকা আয় করলেও ক্রিকেটের বাইরেও তার নানা ধরণের ব্যবসা ও আয়ের উৎস রয়েছে। সেসব আয়ের উৎসের মধ্যে অন্যতম হলো সাকিবস ডাইন নামে সাকিবের রেস্তোরা।

ক্রিকেট এবং ব্যবসা একসাথে সামলানোর বিষয়ে সাকিব বলেন, আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য ক্রিকেট। এর বাইরে যা রয়েছে তাতে আমি মন দিইনা। ক্রিকেটের বাহিরের জীবন কতোটা ভাবায় সাকিবকে?

এমন এক প্রশ্নে সাকিব বলেন, ‘না, একদমই না। আমি বলতে চাইছি সবাই একটু তো চিন্তা করেই। কিন্তু আমি যদি ক্রিকেটের বাহিরের কার্যক্রম নিয়ে অনেক চিন্তা করি, তাহলে আমি উদ্বিগ্ন হয়ে যাই, যা আমার জন্য বিরক্তিকর। তাই আমি অবিলম্বে বিষয়টি ভুলে যাই।’

রেস্তোরাঁ নিয়ে তিনি বলেন, ‘’এমনকি আমি আমার রেস্তোরাঁ নিয়েও ভাবি না। আমি জানিই না কি হচ্ছে! প্রথম কিছুদিন প্রতিদিনের লাভ-লোকসানের একটা হিসাব ম্যাসেজ আকারে আমি পেতাম। কিন্তু একমাস কিংবা দুইমাস পর আমি ওদের বলি, ‘ভাই, এইসময় ম্যাসেজ দেয়া বন্ধ কর। আমি আর এগুলো দেখতে চাই না।’ আমি তাদের বলেছি, মাস শেষে একটা রিপোর্ট যেন আমাকে জমা দেয়। আর এখন আমি ওগুলোও শুনতে চাই না (হাসি)।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা