,

জিৎ-ফারিয়ার নাচে মুগ্ধ দর্শক (ভিডিওসহ)

bokবিনোদন প্রতিবেদক : আসছে ঈদে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘বাদশা’। মুক্তির আগেই ছবিটির একের পর এক গান মুক্তি পাচ্ছে। গতকাল মুক্তি পেয়েছে ছবিটির দ্বিতীয় গান ‘ধ্যাত্তেরী কী’। গানে ফারিয়ার উপস্থিতি ছিলো জিৎয়ের সঙ্গে পাল্লা দিয়ে। বিশেষ করে নাচ কিংবা অভিনয়ে-দুটোতেই সাবলিল উপস্থিতি দেখা গেলো ফারিয়ার। বরং কোন অংশেই জিৎয়ের চেয়ে কম যাননি।

গানের তালে তার নৃত্য ছিলো চোখের পড়ার মতো। সঙ্গে ফারিয়ার মানানসই পোষাক আর লোকেশন গানে ভিন্নমাত্রা যোগ করেছে। গানটির বেশিরভাগ দৃশ্য লন্ডনে শুটিং হয়েছে। দর্শকরাও গানটি গ্রহণ করেছে সাচ্ছন্দে। ইতিমধ্যেই দেড় লাখ দর্শক গানটি উপভোগ করেছে। কমেন্ট বক্সে জিৎ-ফারিয়ার সাবলিল অভিনয়ের প্রশংসাও করেছে দর্শকরা।

এর আগে গত ১৭ জুন ‘প্রিয়া তোরে বিনা জিয়া যায়ে না’ শিরোনামে প্রথম গানটি প্রকাশ করা হয়। বিগ বাজেট ‘বাদশা’ সিনেমার মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা চালাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ।

বাংলাদেশ, ভারত ও লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এ সিনেমার দৃশ্যধারণের কাজ। ‘বাদশা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

https://youtu.be/OkxiPuCj0hw

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা