,

আর্জেন্টিনার উপর ক্ষেপে গেলেন মেসি

Messi_bdস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের (এএফএ) উপর ক্ষোভ প্রকাশ করলেন দেশটির অধিনায়ক লিওনেল মেসি। বৃহস্পতিবার জাতীয় দলের বিমান বিলম্ব করায় এসোসিয়েশনকে ‘দুর্যোগ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

শতবর্ষী কোপা আমেরিকায় মেসি ও তার দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে। আগামী সোমবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে তারা।

হাউসটন থেকে মেসিদেরকে বহনকারী বিমান বৃহস্পতিবার নিউজার্সিতে পৌঁছেছে। কিন্তু বিমান ছাড়তে দেরী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে ফুটবল এসোসিয়েশন নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন মেসি।

তিনি লিখেছেন, ‘আমাদের গন্তব্যে পৌঁছাতে আরো একবার বিমান ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এএফএ কি যে একটা দুর্যোগ। আমার খোদা!’

মেসির এমন প্রতিক্রিয়া দেখে এএফএ বিলম্বের কারণ ব্যাখা দিয়েছে। আবহাওয়ার কারণে বিমান ছাড়তে দেরী হয়েছে বলে তারা জানিয়েছে।

বিৃবতে বলেছে, ‘আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন জানাচ্ছে যে আবহাওয়ার কারণে জাতীয় দলের খেলোয়াড় বহনকারী বিমানটি নিউজার্সির উদ্দেশে ছেড়ে যেতে দেরী করেছে। এএফএ আরো জানাচ্ছে যে স্থানান্তরের সময় সূচি শতবর্ষী কোপা আমেরিকার আয়োজকরা নির্ধারণ করেছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা