,

শ্যামলী বাসে মিলল ১৮৬ কেজি রুপার প্রত্নসামগ্রী

photo-1466786247নিউজ ডেস্ক : ঢাকা হয়ে আগরতলাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে রুপার প্রত্নসামগ্রী। মালিকানাবিহীন প্রাচীন রুপার মুদ্রা, গয়না, বাসন, তৈজসপত্র এবং দামি শাড়ি ও সালোয়ার কামিজ উদ্ধার হয় বাসটি থেকে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলী পরিবহনের ‘ঢাকা মেট্রো ব ১৪-৮০৪০’ নম্বরের বাসটিকে ভারতের পেট্রাপোল সীমান্তে শুল্ক বিভাগের কর্মকর্তারা আটক করেন। জানা গেছে, নিয়মিত চেকিং চলাকালীন বাসটির চালকের সিটের নিচ থেকে এবং যাত্রীদের মালামাল রাখার জায়গাসহ বাসের বিভিন্ন অংশ থেকে ওই বিপুল পরিমাণে মালামাল উদ্ধার হয়।

পেট্রাপোল সীমান্তের শুল্ক দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্নসামগ্রীর মধ্যে ছিল ১৮৬ কেজি রুপা। যার পুরোটাই ছিল মালিকানাহীন। এই ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটির চালক, সুপারভাইজার এবং খালাসিকে আটক করেছে পেট্রাপোল শুল্ক দপ্তর।

আটক করার পর বাসের চালক, সুপারভাইজার ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা। এরপর আজ শুক্রবার দুপুরের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় শ্যামলী পরিবহনের ওই বাসে থাকা যাত্রীরা চূড়ান্ত হয়রানির শিকার হন। সীমান্ত পার হয়ে অনেকে অন্য বাস ধরে ফিরে আসেন,  অনেকেই আবার গন্তব্যস্থলে রওনা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে