,

পাড়া-মহল্লায় ‘ডিফেন্স পার্টি’ গঠনের আহ্বান ডিআইজির

photo-1466789321কুষ্টিয়া প্রতিনিধি : গুপ্তহত্যা ও সন্ত্রাস মোকাবিলায় পাড়া-মহল্লায় প্রতিরক্ষা দল (ডিফেন্স পার্টি) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান।

আজ শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি এ আহ্বান জানান।

ডিআইজি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির গোষ্ঠী গুপ্তহত্যার মূল হোতা। তিনি জঙ্গিদের প্রতিরোধে গ্রাম-মহল্লায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠনেরও তাগিদ দেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, ‘আজকে নতুন করে জঙ্গিবাদে যারা মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টায় লিপ্ত—এই জামায়াত-শিবির এবং তাদের পৃষ্ঠপোষক যারা তারাই ইন্ধন জোগাচ্ছে।

আমরা তাদের চিহ্নিত করে, এই কুলাঙ্গারদের গ্রেপ্তার করে, জনতার আদালতে বিচার করে আমরা প্রচার করে দেব যে, বাংলাদেশ কখনো অতীতে আপনারা পারেননি, এখনো পারবেন না, ভবিষ্যতেও পারবেন না।’

ডিআইজি আরো বলেন, ‘এই কিছু গুটি কয়েক লোককে, গুটি কয়েক জঙ্গিকে আমরা চিহ্নিত করব। আমরা আমাদের নিজেদের যতটুকু পাহারা দেব, তার চেয়ে বেশি পাহারা দেব ওই কুলাঙ্গারদের।

কারণ, ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম। প্রতিটি পাড়ায়-মহল্লায় আপনারা ডিফেন্স পার্টি গঠন করেন। আর যদি এমন বিষয় দেখেন যে, তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার কাছে দা পাওয়া গেছে, কুড়াল পাওয়া গেছে, যা দিয়ে মানুষ খুন করা যায়, আল্লাহর ওয়াস্তে ওকে সেখানেই যা করার করে দেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা