,

বিমান বিভ্রাটে বিরক্ত মেসি

photo-1466768550স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে বেশ খোশমেজাজেই ছিল আর্জেন্টিনা। অসাধারণ ফ্রিকিক থেকে একটি গোল করে আর দুটো গোল করিয়ে লিওনেল মেসিও ছিলেন উৎফুল্ল। কিন্তু ফাইনালের ভেন্যু নিউজার্সিতে যাওয়ার পথে বিমানে দীর্ঘক্ষণ বসে থেকে মেজাজ বিগড়ে গেছে আর্জেন্টিনা অধিনায়কের। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে রীতিমতো একহাত নিয়েছেন এই সময়ের সেরা ফুটবলার।

হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। বৃহস্পতিবার ছিল নিউজার্সির বিমান। একে তো প্রায় দেড় হাজার মাইলের দীর্ঘ বিমানযাত্রা। তার ওপর বিমানে উঠেও দীর্ঘক্ষণ বসে থাকা। মেসি তাই মেজাজ ঠিক রাখতে পারেননি। সতীর্থ ও প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোর সঙ্গে একটা ছবি তুলে তা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন বার্সেলোনা তারকা। সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনা করে লিখেছেন, ‘আবারও বিমানে উঠে গন্তব্যে রওনা হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কী ভীষণ বিপর্যয় এএফএ! হায় ঈশ্বর!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটা দেখে আর মেসির মন্তব্য পড়ে এএফএ কর্তৃপক্ষ অবশ্য আত্মপক্ষ সমর্থন করতে দেরি করেনি। তারা জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানাচ্ছে যে, নিউজার্সিতে জাতীয় দলকে বহন করা বিমান প্রতিকূল আবহাওয়ার কারণে ছাড়তে দেরি করেছিল।’

বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হার মেনেছিল ‘আলবিসেলেস্তে’রা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা