,

কয়েকটি ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন ভাইরাল জ্বর

22217-boroস্বাস্থ্য ডেস্ক : এই কড়া রোদ তো এই ঝুম বৃষ্টি। প্রকৃতির এই খেয়ালের সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। ঋতু পরিবর্তনের সাথে সাথে সর্দি, কাশি, ঠান্ডা জ্বর দেখা দেয়। ওষুধ খাওয়া ছাড়া ঘরোয়া কিছু উপায়ে এই জ্বর সারিয়ে তোলা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু টিপস-

১। ধনিয়া চাঃ-
এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ধনিয়া দিয়ে জ্বাল দিন। জ্বাল হয়ে গেলে এতে দুধ এবং চিনি মিশিয়ে নিন। এবার এই চা পান করুন। দুধ, চিনির পরিবর্তে আপনি এতে মধু মিশিয়ে নিতে পারেন। ধনিয়াতে থাকা ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জ্বর, ফ্লু সারিয়ে তোলে।

২। আদাঃ-
গরম পানিতে কিছু পরিমাণ আদা কুচি, দুই টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে জ্বাল দিন। এই আদা চা দিনে দুই-তিনবার পান করুন।

৩। তুলসিঃ-
তুলসির অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেনটরী এবং অ্যান্টি ভাইরাল উপাদান ভাইরাস জ্বর সারিয়ে তুলতে সাহায্য করে। গরম পানিতে কিছু পরিমাণ তুলসি পাতা জ্বাল দিয়ে নিন। এই পানীয়টি দিনে কয়েবার পান করুন।

৪। রসুন এবং মধু;-
মধুর সাথে এক টুকরো রসুন কুচি করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিনে দুই থেকে তিনবার খান। রসুনের অ্যান্টিবায়োটিক এবং ওষুধি উপাদান শরীরের অভ্যন্তরীণ ব্যাকটেরিয়া দূর করে জ্বর সারিয়ে তোলে।

৫। মেথিঃ-
এক টেবিল চামচ মেথি আধা কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানীয়টি পান করুন। মেথির পানির সাথে লেবুর রস এবং মধু মিশিয়েও পান করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা