,

মুখে দুর্গন্ধ? হতে পারে এই ৬টি কারণ!

Tips-on-How-to-Get-Rid-of-Garlic-Breathঅনলাইন ডেস্ক : আপনার কি মুখে দুর্গন্ধ হয়? প্রেমিকা মাঝেমধ্যে কাছে আসতেই এই নিয়ে কথা শোনায়। এমনিতেই ছেলেদের সম্পর্কে প্রচার রয়েছে তাঁরা নাকি একদমই পরিষ্কার নন। তার উপর এই সমস্যা একেবারে জেরবার করে দেওয়ার মতো। নানা উপায় বের করেও এই সমস্যা কাটাতে না পারলে, বিষয়টিকে শিকড় থেকে খোঁজাই ভালো। আর তাতেই দ্রুত সমস্যা মেটানো সম্ভব।

সাধারণভাবে আমরা জানি, মুখে দুর্গন্ধ হওয়ার কারণ হিসেবে কাঁচা পেঁয়াজ, রসুন ও অত্যধিক সিগারেট খাওয়াকেই ধরে নেওয়া হয়। কিন্তু তারপরও যে কিছু কারণ থাকে মুখে দুর্গন্ধ হওয়ার:

১) ডিহাইড্রেশন- কাজের চাপে ঠিকভাবে জল খাওয়া হয় না। সারাদিন ধরে নানা ধরনের খাওয়ার খাবার পর জলের অংশ কম থাকার কারণেই সকালে ডিহাইড্রেশন হয়। আর তার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। এই সমস্যা অতি সহজেই মিটতে পারে। কাজের ফাঁকে জল বেশি খেলেই মিটে যাবে সমস্যা।

২) স্পোর্ট ড্রিঙ্ক- চটজলদি তেষ্টা মেটাতে দোকান থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের স্পোর্ট ড্রিঙ্ক। আর তাতে শরীরে বেড়ে যায় ক্যালোরি। প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি বেড়ে যাওয়ার ফলেই মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। আর এতেই হয় সমস্যা। তাই এই সমস্যা মেটাতে যতটা কম সম্ভব এই স্পোর্ট ড্রিঙ্ক খাওয়া উচিত।

৩) উইসডম টিথ বা আক্কেল দাঁত- অনেকেরই আক্কেল দাঁত থাকে। আর সেই আক্কেল দাঁতের চারপাশে খাবারের কনা জমা হওয়ার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। আর তা দূর করতে দিবনে অন্তত দু’বার ব্রাশ করা জরুরী।
৪) অনিয়মিত ব্রাশ করা- অনিয়মিত ব্রাশ করার পাশাপাশি প্রত্যেকের উচিত নিজের জিভ পরিষ্কার রাখা। আর তা না হলেই মুখে তৈরি হতে পারে মুখে দুর্গন্ধ।

৫) চিজ- আমরা অনেকেই চিজ খাই। বিভিন্ন রান্নায় এবং খাওয়ারের আইটেমে ব্যাবহার করা হয় চিজ। কিন্তু জানেন কী সেই চিজই আপনার মুখে তৈরি করতে পারে দুর্গন্ধ। মুলত অ্যামাইনো অ্যাসিড থাকার কারণেই এই দুর্গন্দ হতে পারে বলে মনে করা হয়।

৬) রোগ- অনেকেই মনে করেন দাঁত ও মারির সমস্যা থাকলেই নাকি মুখে দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু চিকিত্‍সকদের দাবি, শুধু দাঁত বা মারির সমস্যা নয়, মুখে দুর্গন্ধ হতে পারে পেট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও। আর তা মেটাতে অবিলম্বে চিকিত্‍সকদের সঙ্গে পরামর্শ করা উচিত। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা