বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যালেঞ্জের কথা ভেবেই চ্যালেঞ্জ নিয়েছি : কুম্বলে

22215-boroস্পোর্টস ডেস্ক : এক বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে। বৃহস্পতিবার কুম্বলেকে ভারতের কোচ হিসেবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দায়িত্ব পাবার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন কুম্বলে। এর মাঝেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন কুম্বলে।

প্রশ্ন: শুরুতেই আপনাকে অভিন্দন।
কুম্বলে : ধন্যবাদ। আমি নিজেও দারুণ উত্তেজিত। আশা করছি দল নিয়ে ভালো কিছু করতে পারবো।

প্রশ্ন : ভারতীয় দলকে নিয়ে আপনার আসল লক্ষ্য কি?
কুম্বলে : ভারতীয় দলকে অনেক বেশি সাফল্য এনে দেয়াই আমার আসল লক্ষ্য। বিদেশের মাটিতে আমাদের ফলাফল খুব বেশি ভালো না। সেখানে অনেক বেশি সাফল্য পেতে চাই আমি।

প্রশ্ন : আপনার প্রথম অ্যাসাইনমেন্টই তো বিদেশের মাটিতে…
কুম্বলে : প্রথম সফরটি অনেক বেশি চ্যালেঞ্জের হবে আমার জন্য ও দলের জন্য। শুরুটা ভালোভাবেই করতে চাই আমি।

প্রশ্ন : ক্রিকেট জীবনে আপনি স্পিনার ছিলেন। এতে ভারতীয় স্পিনার তো বেশি সুবিধা পাবে।
কুম্বলে : শুধু স্পিনার নয়। পুরো ভারতীয় দল নিয়েই আমি কাজ করবো। ব্যাটসম্যানদের, বোলারদের নিয়ে আলাদা আলাদা কাজ করবো। টেস্ট ক্রিকেটে ২০ উইকেট জরুরি। আর এটাইতে আমি বেশি নজর দেব ।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেটে আপনার ৯৫৬ উইকেট রয়েছে। তারপরও কোচের চাকরিতে আবেদন করে তো খারিজও হয়ে যেতে পারতেন। তখন তো নিজের কাছে লজ্জা লাগতো।

কুম্বলে : খারিজ হলে হতো। এভাবে কখনো ভাবিনি। আমি কখনো ফলের কথা ভেবে চ্যালেঞ্জ নেইনি। চ্যালেঞ্জের কথা ভেবেই চ্যালেঞ্জ নিয়েছি। কোন কিছু যখন করবেন বলে ঠিক করেছেন, তখন সেটা করতে হবে। তখন আর পিছু হটার কোন ব্যাপার নেই।

প্রশ্ন : এই চাকরিতে আবেদন করার কথা মনে হলো কিভাবে?
কুম্বলে : আইপিএলের সময় এবার আমি ব্রেক নেই। পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। মনে হয়েছিল এ বছর আইপিএল থেকে ছুটি নেয়া দরকার। তারপর লন্ডনে যাই আইসিসি সভায়। লন্ডন থেকে ফিরে বিজ্ঞাপনটা দেখে সিদ্বান্ত নিই আবেদন করবো। তা ছাড়া আমার মনে হয়েছিল ক্রিকেটকে আমার কিছু ফেরত দেওয়া দরকার। আমার বন্ধুরা এখন ক্রিকেট প্রশাসনে নানা পদে রয়েছে। রাহুল জুনিয়দেও কোচ। দাদা (সৌরভ গাঙ্গুলি) সিএবি প্রেসিডেন্ট। পাশাপাশি পরামর্শক কমিটিতে রয়েছেন। টেন্ডুলকার এবং লক্ষণও আছে। আমিও এসময় কিছু করতে পারি।

প্রশ্ন : সরকারিভাবে আপনার মেয়াদ এক বছর। কিন্তু বেসরকারিভাবে কমিটি তো চায় আপনি চার বছর থাকুন।
কুম্বলে : চার না, তিন বছর। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

প্রশ্ন : আপনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকতে প্রস্তুত?
কুম্বলে : হ্যাঁ। আমি ঐ সময়সীমার জন্য তৈরি।

প্রশ্ন : ইন্টারভিওতে আপনার প্রেজেন্টেশন দেখে তো পরামর্শক কমিটির সদস্যরা মুগ্ধ…
কুম্বলে : হ্যাঁ। আমি আমার মতো করে একটি রুপরেখা তুলে ধরেছি। বুঝাতে চেয়েছি- ভারতীয় ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব