,

খালেদা জিয়ার মদদেই দেশে গুপ্ত হত্যা চলছে : নাসিম

bdp_nasim2সিরাজগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার মদদেই দেশে গুপ্ত হত্যা চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতা-কর্মীদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গুপ্ত হত্যার সাথে জড়িত বিএনপি জামায়াতের মুখোশ খুব শিগগিরই উন্মোচিত হবে। ইতোমধ্যে জনতার হাতে ধাওয়া খেয়ে গুপ্ত হত্যায় জড়িত শিবিরের এক নেতা গ্রেফতারের পর বিএনপি’র মুখোশও উন্মোচিত হতে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়া এখন সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন। একটি নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য মুসলমানদের শত্রু ইহুদীদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন। গুপ্ত হত্যার মদদ দিয়ে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের এই ষড়যন্ত্রের বিচার করবে।

আওয়ামী লীগের সিনিয়র এই নেতা আরও বলেন, খুনি, বোমাবাজ চক্রান্তকারীদের চেয়ে বড় শক্তি জনগণ। তাই গুপ্ত হত্যা প্রতিরোধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

পরে তিনি কাজীপুরে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, ডাকবাংলো ও স্বাস্থ্য অধিদফতরের আইএইচটি ভবণ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া, পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক শাহিন হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা