,

লুণ্ঠনের বাজেট : ফখরুল

fakhrul-001নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ‘জনকল্যাণ হবে না’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য যা কিছু লুণ্ঠন করা দরকার, এই বাজেটে সেই ব্যবস্থা করা হচ্ছে।’

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক বাজেট পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এমন একটি সরকার এই বাজেট দিচ্ছে যারা জনগণের ম্যান্ডেড ছাড়া ক্ষমতায় আছে। প্রহসন করে জোর করে ক্ষমতায় বসে আছে। সেজন্য এই বাজেটের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তাদের কল্যাণও হবে না। এদের অনৈতিক-অবৈধ শাসনকে আরো পাকাপোক্ত করার জন্য যতকিছু লুণ্ঠন করা দরকার, সেই ব্যবস্থা করা হচ্ছে।’

বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা কয়েকগুণ বাড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকিল ওয়াহেদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে