,

বিভাজন সারিয়ে ওঠাই এখন লক্ষ্য : টিউলিপ

tulip-sidiqueনিউজ ডেস্ক : ইইউ জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের ভবিষ্যত রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত গণভোটের এই ফলাফলকে শ্রদ্ধা জানিয়ে বিরোধী দল লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য বলেন, এখন আমাদের লক্ষ্য হতে হবে গণভোটের ফলে সমাজে যে বিভাজন হয়েছে সেটিকে সারিয়ে তোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপের কার্যালয় থেকে আজ শুক্রবার পাঠানো এক বিবৃতিতে গণভোটের ফলাফলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যুক্তরাজ্য যাতে ইইউর সাথেই থাকে সেজন্য প্রচার চালিয়েছিলেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার দলের এমপি টিউলিপ। ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেসব বিষয় আমাদের মধ্যে বিভাজন ঘটায়, তার চাইতে বেশি কিছু আছে যা আমাদের ঐক্যবদ্ধ করতে পারে’—বলেন টিউলিপ।

নিজের চাওয়ার বিপরীত ফলাফল হওয়ায় ইইউতে থাকার পক্ষের অন্য সকল প্রচারকদের মত একই রকম ব্যথিত হয়েছেন বলে জানান টিউলিপ। তিনি বলেন, ‘এই গণভোটের পরিণতি এবং আমাদের সম্বিলিত ভবিষ্যতের বিষয়ে বড় ধরণের আলোচনায় সামিল হতে হবে। এই মুহূর্তে আমার আন্তরিক আশা, আসন্ন পরিবর্তনের মুখে ঝুঁকিতে পড়া মানুষের রক্ষায় আমরা একসাথে কাজ করতে পারবো।’ যারা ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছেন তাদের ধন্যবাদ জানান টিউলিপ। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা