বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫২টি প্রাথমিক বিদ্যালয়

download (100)ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার ১৩টি ইউনিয়নে ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বড়নগর, ধানতলিয়া, ঘুংগিয়াখাই, ফেদিয়ার কান্দি, কচুয়া, ভলাকুট উত্তর, মহিষবেড়, কদমতলী, গোয়ালনগর, টেকানগর, আতুকুড়া, গুনিয়াউক, চান্দেরপাড়া, নরহা, আলিয়ারা, দৌলতপুর, ধরমণ্ডল পশ্চিম, ধরমন্ডল পূর্ব, ধরমন্ডল নতুন, লালুয়ারটুক, কুন্ডা নয়াপাড়া, রামপুর, তুল্লাপাড়া, ভাটপাড়া, দুর্গাপুর, ব্রাহ্মণশাসন, ভোলাউক, রোস্তমপুর, পতরই, নিশিন্তপুর, সাধন, নরহা, চিতনা পূর্ব, শ্যামপু, কুঠুই, গন্না, বাঘী দক্ষিণ, কান্দিপাড়া, ফান্দাউক ঋষিপাড়া, মাছমা, গংগানগর, চাতলপাড় ইছাপুর, বেলুয়া, ধরমন্ডল উত্তর তালুকদারপাড়া, কামারগাঁও, বাড়ৈইচিড়া, দক্ষিণদিয়া, গুনিয়াউক দক্ষিণ, পূর্বভাগ দক্ষিণ, নাছিরপুর পশ্চিম, ধনকুড়া, ফকিরদিয়া, দেওরত, বেনীপাড়া, জয়নগর, খাগালিয়া, আন্দ্রাবহ গুচ্ছগ্রাম, পূর্ববালি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেঠাগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও উড়িয়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ পাঁচ থেকে সাত বছর ধরে শূন্য রয়েছে। এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ১২৬টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূইয়া জানান, এখানে আমার কিছু করার নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। এখন সরকার যা করার করবে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ