,

নতুন স্কেলে বোনাস পাচ্ছেন পেনশনভোগীরাও

Government20160624143517নতুন বেতন স্কেলে সাড়ে চার লাখ পেনশনভোগীকে ঈদ বোনাস দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) থেকে অধীনস্থ সব অফিসকে এ নির্দেশ দেয়া হয়।

এতে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে ঈদ বোনাস পাওয়ার অনিশ্চয়তা দূর হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সিজিএ অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে ঈদ-উৎসব ভাতা প্রসঙ্গে ১৫ জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক নির্দেশ দেয়া হয়। সেখানে বলা হয়, ‘পবিত্র ঈদুল ফিতর, ২০১৬-এর উৎসব ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী জুন ২০১৬ মাসের মূল বেতনের ভিত্তিতে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। এ ভাতা ১ জুলাই ২০১৬-এর পূর্বে উত্তোলন যোগ্য’।

এ নির্দেশে কোথাও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না। ফলে সিজিএ অফিস থেকে তাদের নতুন বেতন স্কেলে বোনাস দেয়া বন্ধ রাখে। এতে অনিশ্চিত হয়ে পড়ে অবসরপ্রাপ্ত ও পেনশনভোগী সাড়ে ৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর নতুন বেতন স্কেলে ঈদ বোনাস পাওয়া। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন অবসরে যাওয়া এ বিপুলসংখ্যক সরকারি চাকরিজীবী।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধতন এক কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে পেনশনভোগীরাও ঈদ বোনাস নতুন বেতন স্কেল অনুযায়ী পাবেন। এ নিয়ে কোনো জটিলতা হওয়ার কথা নয়। কিন্তু এরপরও মাঠপর্যায় থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে।

সিজিএ অফিসের তথ্য মতে, বর্তমান অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে অবস্থান করেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে যাওয়া চাকরিজীবীদের ভাতা ও আনুতোষিক দেয়ার জন্য প্রস্তাবিত বাজেটে ১৬ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গত বছরের ১ জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়েছে। তবে এক্ষেত্রে শুধু মূল বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আর নতুন বেতন স্কেলে সব ধরনের ভাতা ও বোনাস চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন বেতন স্কেলে এ বছর ঈদুল ফিতরের বোনাস পাবেন তারা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই সুবিধা ভোগ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে