,

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন, নারীসহ নিহত ৬ (ভিডিও)

000000001966666666রাজধানীর উত্তরায় আজ শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন টাওয়ার নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের লিফট ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে ও লিফট ছিঁড়ে ৬ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বহুতল ভবনটির লিফট ছিঁড়ে পড়ে। পরে ভবনে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকজন আহত ও দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মাহমুদুল হাসান বলেন, নারীসহ ৬ মারা গেছেন। তবে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা ৬ মৃত্যুর খবর পেয়েছি।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের। দগ্ধরা হলেন, মাহমুদুল হাসান, তাঁর ১০ বছরের মেয়ে মেহনাজ হাসান মায়েশা ও আট মাসের ছেলে মুনতাকিন হাসান এবং মামুন।
মাহমুদুলের পরিবারের লোকজন জানান, মাহমুদুল একটি আবাসন প্রতিষ্ঠানের উপ মহাব্যবস্থাপক। তিনি আলাউদ্দিন টাওয়ারে নিচ তলায় এক ইফতার পার্টিতে দুই বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন।

https://www.youtube.com/watch?v=A0TbJZotG2k

https://www.youtube.com/watch?v=nF-UyXSk8PE

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা