,

দলকে সু সংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আল মামুন সরকার

Ashganj Awamilig ifter 24.06.2016আশুগঞ্জ প্রতিনিধি॥ দলকে সু সংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। গতকাল শুক্রবার স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী আনিছুর রহমান, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান হাজী আবু সামা, তারুয়া ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের ও উপজেলা সামজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মোনাজাত করেন আশুগঞ্জ জামে মসজিদের পেশ ঈমাম মুফতি ওবাইদুল্লাহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা