,

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে – মোকতাদির চৌধুরী এম.পি

DSCF7809ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তিনি গতকাল শুক্রবার সকালে হালদারপাড়ায় আদর্শ কিন্ডার গার্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতলবিশিষ্ট ভবনের নির্মানকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার প্রতিটি স্কুলে নতুন নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, শিক্ষা উপকরন বিতরনসহ শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শাহআলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবদুল্লাহ। ৯৮ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনের নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা