,

ব্রিটেন বিহীন সভা ডাকলো ইইউ

 

আন্তর্জাতিক ডেস্ক : গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনকে ছাড়া এবার সভা আহ্বান করেছে ইইউ।শুক্রবার সকালে ভোট গণনার ফলাফলের পর পরই ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সংবাদমাধ্যমে ব্রিটেনকে ছাড়া সভা আয়োজনের কথা জানান। তিনি বলেছেন, এই সভার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা এবার এলো মাত্র। আগামী সপ্তাহখানেকের মধ্যেই এই সভা হবে।ডোনাল্ড টাস্ক বলেন, এই সংগঠনের ঐক্য এখন ধরে রাখার কোনো বিকল্প নেই। সে জন্য সবার সমান অংশগ্রহণ দরকার।

20150113PHT07723_original

 

এছাড়া ইংল্যান্ড যে এই জোট থেকে বেরিয়ে অাসছে তা তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বলেও ইঙ্গিত দেন। বলেন, আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল, ভেবে রেখেছিলাম কী হতে পারে। ফলাফলে আমরা আরও পরিষ্কার ধারণা পেলাম।বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ কার্যালয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক আরও বলেন, এখন এই বিষয়ে কোনো অস্বচ্ছতা রইলো না। পরবর্তী ভূমিকা আমাদের সবাই মিলেই রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা