,

কান্দিল বালোচের সঙ্গে সেলফি, সাসপেন্ড হলেন মুসলিম ধর্মগুরু

 
বিনোদন ডেস্ক :বিতর্কিত পাক মডেল কান্দিল বালোচের সঙ্গে সেলফি তোলার কারণে সাসপেন্ড করা হল এক হাইপ্রোফাইল মুসলিম ধর্মগুরুকে। গত বুধবার পাকিস্তানের ‘মুন সাইটিং’ কমিটি থেকেও বাদ পড়েছেন ওই ধর্মগুরু মুফতি আবদুল কাভি। রমজান মাসে ‘মুন সাইটিং’ কমিটি চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা করেন। ওই কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন মুফতি। তিনি বাদ পড়েছেন পাকিস্তানের মুখ্য বিরোধী রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ থেকেও।ছবিতে দেখা যাচ্ছে মুফতির টুপি পড়েছেন কান্দিল। ফোনে কথা বলছেন। সে সময় সেলফি তুলেছেন কান্দিল। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

image
তবে মুফতিকে ‘ইসলামের কলঙ্ক’ বলেছেন বালোচ। কান্দিলের কথায়: ‘‘মুফতি কী করে নিজেকে ইসলামের অভিভাবক বলেন? উনি তো ইসলামের নামে কলঙ্ক। উনি অনুরাগীদের সামনে এক রকম, আলাদা থাকলে
আর এক রকম। একটি টিভি শোয়ের প্যানেলে আমাদের আলাপ হয়েছিল। সেখানে আমার ফোন নম্বর আলাদা করে চেয়েছিলেন। আমার সঙ্গে একেবারেই সম্মানজনক ব্যবহার করেননি। ফলে এই লোকটাকে আমি এক্সপোজ করতেই চেয়েছিলাম।’’

যদিও বালোচের বক্তব্যের সমর্থনে এখনও কেউ মুখ খোলেননি। কিন্তু তাঁর মন্তব্যকে একেবারে উড়িয়েও দিচ্ছেন না পেজ-থ্রির একাংশ। তবে মুফতির অপসারণের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ওয়েব দুনিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা