,

‘আমি যত কম কথা বলি, ততই ভাল’

 

বিনোদন ডেস্ক : নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে আগেই বিপাকে পড়েছেন সলমন খান। তাই এ বার থেকে কম কথা বলে বিতর্ক এড়াতে চাইছেন তিনি। আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি নায়ক। মাদ্রিদ পৌঁছে সলমন বলেন, ‘‘আমি বেশি সময় নেব না, কারণ আমি যত কম কথা বলব, ততই ভাল।’’
নিজের আসন্ন ছবি ‘সুলতান’-এর শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দিন কয়েক আগেই বেফাঁস মন্তব্য করেছেন সল্লু মিঞা। একটি বিশেষ দৃশ্যের কথা বোঝাতে গিয়ে সলমন বলেছেন, শুটিং শেষে তাঁর নিজেকে একজন ‘ধর্ষিত মহিলার মতো’ মনে হতো। এই মন্তব্য প্রচারিত হওয়ার পরেই শুরু হয়েছে বিতর্ক।

Indian Bollywood actor Salman Khan (2R) celebrates and wishes his fans Ramzan Eid Mubarak at his residence in Mumbai on July 18, 2015.  AFP PHOTO        (Photo credit should read STR/AFP/Getty Images)
Indian Bollywood actor Salman Khan (2R) celebrates and wishes his fans Ramzan Eid Mubarak at his residence in Mumbai on July 18, 2015. AFP PHOTO (Photo credit should read STR/AFP/Getty Images)

সলমন কী ভাবে এমন ‘কুরুচিকর’ মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তোলে মহিলা কমিশন। কেন তিনি এমন বললেন, তা জানতে চেয়ে এই তারকাকে চিঠি পাঠিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতেও বলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক দল এবং মহিলা কমিশন— প্রত্যেকেই বলছে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত সলমনের।
বলিউডের একাংশের মতে, এ সব দেখে ডিফেন্সিভ ভাইজান। বিতর্ক এড়াতে কম কথা বলার নীতি নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা