,

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার আলফালাহ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. আসিফ ওরফে লেদু (২৬) সোহেল খুনের দিন বহিরাগত হিসাবে ক্যাম্পাসে প্রবেশ করেছিল এবং ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চকবাজার থানার ওসি আবদুল আজিজ ।

ctg_132874

 

নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা রমজান আলী ড্রাইভারের ছেলে আসিফ। নগরীর আলফালাহ গলিতে থাকতেন তিনি।গত ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির উপ-সম্পাদক নাছিম আহমেদ সোহেল।এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন বলে ছাত্রলীগ নেতারা জানান।

 

 

 

বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ ওই সংঘর্ষে জড়ায় বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছিলেন।ওসি আবদুল আজিজ বলেন, সংঘর্ষের সময় ব্যাগে করে অস্ত্র নিয়ে আসিফ ক্যাম্পাসে প্রবেশ করে।ঘটনার পরপর আসিফের পরিচয় শনাক্ত করতে না পারায় তাকে মামলায় আসামির তালিকায় উল্লেখ করা না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

হত্যাকাণ্ডের পরপর ক্যাম্পাস থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে গ্রেপ্তার পাঁচ জনসহ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করেন।তবে হত্যাকাণ্ডের প্রায় তিন মাস হলেও ছুরিকাঘাতকারী মো. ইব্রাহীম ওরফে সোহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা