,

লন্ডনের স্বাধীনতা ঘোষণা করতে মেয়র সাদিক খানকে অনুরোধ

 
আন্তর্জাতিক ডেস্ক :ইইউতে থাকার জন্য লন্ডনকে স্বাধীনতা করতে মেয়র সাদিক খানকে অনুরোধ করছে ভোটাররা।যুক্তরাজ্যে গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যাওয়ার পরই সাদিক খান ভোটারদের এ অনুরোধ পান।কয়েক হাজার ভোটার মেয়রকে অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি যেন লন্ডনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইইউতে থাকার সিদ্ধান্ত নেন।শুক্রবার ঐতিহাসিক গণভোটে বিচ্ছেদপন্থিদের জয়ের পর যুক্তরাজ্যের সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ডে ঐক্যবদ্ধ থাকায় আগ্রহীদের এই খবরটি দিয়েছে।

image_22409

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইইউ ছাড়ার পক্ষ জিতলেও রাজধানী লন্ডনের ভোটাররা থাকার পক্ষেই রায় দিয়েছেন। এখানে ‘রিমেইন’ পেয়েছে ৬০ শতাংশ ভোট, ‘লিভ’ পেয়েছে ৪০ শতাংশ।তবে পুরো ইংল্যান্ডে ১ কোটি ৫২ লাখ ভোটার ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে থাকার পক্ষে ভোট পড়েছে ১ কোটি ৩৩ লাখ।

 

 

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির হয়ে মেয়র নির্বাচিত সাদিক খান নিজে ইইউতে থাকার পক্ষে প্রচারে ছিলেন।ভোটের ফল প্রকাশের পর শুক্রবার সকালে লন্ডনের ৮ হাজারের বেশি নাগরিক তার কাছে একটি আবেদন দিয়েছেন, যাতে ইইউতে থেকে যাওয়ার পক্ষে তাকে ব্যতিক্রমী ওই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।আবেদনের উদ্যোক্তা জেমস ও মেলে লিখেছেন, “লন্ডন একটি আন্তর্জাতিক শহর। আমরা ইউরোপের প্রাণ হিসেবে থাকতে চাই।”এজন্য মেয়র সাদেক খানকে লন্ডনের স্বাধীনতা ঘোষণা করার আহ্বান জানিয়ে বলা হয়, “মেয়র সাদিক, আপনি কি প্রেসিডেন্ট সাদিক হওয়াটাই বেছে নেবেন না? এটাকে সত্যি করুন…”অনলাইনে এই আবেদনে স্বাক্ষর সংগ্রহ চলছে এবং সমর্থন দ্রুতই বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা