,

দীর্ঘ গৃহযুদ্ধের অবসানে আনন্দে ভাসছে কলম্বিয়াবাসী

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘ পাঁচ দশক ধরে গৃহযুদ্ধে আক্রান্ত লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির সরকারের সঙ্গে দীর্ঘ সংঘাতে লিপ্ত ছিল বিদ্রোহী গেরিলা গোষ্ঠি রেভুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)। অবশেষে অবসান ঘটলো দীর্ঘদিনের সেই গৃহযুদ্ধের। সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ফার্ক গেরিলারা।

2016_06_24_14_55_55_oLL43sL3LzVOLtP6V1AnDvNaE1y17v_original

দীর্ঘ এই ৫০ বছরের গৃহযুদ্ধের অবসানে আনন্দের বন্যায় ভাসছে কলম্বিয়াবাসী। এই আনন্দ উদযাপন করতে রাজধানী বোগোটার রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। সবাই মিলে তারা নিজেদের জাতীয় সঙ্গীত গাইছে।

বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানায় কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়াল সান্তোস এবং ফার্ক প্রধান রদ্রিগো টিমোচেঙ্কো’র উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এছাড়া কিউবা, ভেনিজুয়েলা এবং চিলির প্রেসিডেন্টরা ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ২০১২ সাল থেকেই ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করে আসছে কলম্বিয়া সরকার। মূলত একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই যুদ্ধবিরতি চুক্তিকে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ শান্তিচুক্তিটি কার্যকর হবে।

ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের সংঘাতকে পৃথিবীর পশ্চিম গোলার্ধের দীর্ঘতম সংঘাত হিসেবে দেখা হয়। গত পাঁচ দশকের এই সংঘর্ষে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে দেশটির কয়েক মিলিয়ন লোক।

চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় ফার্ক বিদ্রোহীদের নেতা রদ্রিগো বলেন, ‘এটাই হোক যুদ্ধের শেষ দিন।’ আর প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, ‘মৃত্যু, হামলা ও যন্ত্রণার ৫০টি বছরের সমাপ্তিতে পৌঁছেছি। এটা ফার্কদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সমাপ্তি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা